আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধবদী মেহের পাড়ায় মেম্বার প্রার্থী বাছেদের বিরুদ্ধে অপপ্রচার; সংবাদ সম্মেলনে হত্যা হুমকির অভিযোগ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ সম্পাদক ইসমাঈল ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ,আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ হাপানিয়া ইউনিয়নে পুলিশ-জনতার যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, দুই ছিনতাইকারী গ্রেফতার পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ১৭ আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক যুবকের ৯০ দিনের কারাদণ্ড শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে আছেন সবুজ সরকার বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Banner Advertisement

সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ সম্পাদক ইসমাঈল

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

 এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি সংবাদদাতা:
সুশাসনের জন্য নাগরিক- সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন  অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদ ও সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইসমাঈল মুসাফির। 

এরপর দুপুর ১২টায় দ্বিতীয় অধিবেশনে সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির বার্ষিক পরিকল্পনা নির্ধারণ করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার। এছাড়া সুজনের উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নতুন জেলা কমিটির সম্পাদক ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা সভাপতি কবি জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে গৃহীত বার্ষিক পরিকল্পনাগুলো জেলা ও সব পর্যায়ের কমিটি বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমেই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ অক্টোবর সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সুজনের ঝালকাঠি জেলা স্থগিত করা হয়। এরপর  আজ নতুন জেলা কমিটি গঠন করা হলো।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement