আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা
Banner Advertisement

চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়ন নিয়ে ডিটিসিএ-সিডিএ'র মতবিনিময়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ জুন(রোববার) সিডিএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নগরীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, মনোরেল প্রকল্পের সম্ভাবনা এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নগর পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বন্দরনগরী। তাই যেকোনো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা গেলে করদাতাদের অর্থ থেকে ভর্তুকির প্রয়োজন হবে না। এতে প্রকল্পের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয়ও কমে আসবে।
সভায় ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্ম সচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ও ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিডিএর পক্ষে সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএএম হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনজুর হাসান, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, লুপ রোড প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার এবং সহকারী নগর পরিকল্পনাবিদ মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
মনোরেল প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ
চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যানজট নিরসনে একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালুর আলোচনা চলছে। এর অংশ হিসেবে মনোরেল প্রকল্পের প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, আবাসিক ও পরিবহন করিডোরগুলোকে একটি উঁচু রেলপথের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। মনোরেল চালু হলে সড়কের ওপর চাপ কমবে, যাতায়াতের সময় হ্রাস পাবে এবং নগরীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে এর অর্থনৈতিক সম্ভাব্যতা, যাত্রী চাহিদা, পরিবেশগত প্রভাব এবং নগর উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যতা নিয়ে বিস্তারিত সমীক্ষা সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে মনোরেল চট্টগ্রামের টেকসই নগর পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিণত হতে পারে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement