মোঃ ইলিয়াছ খান,সালথা,ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিনের জলবদ্ধতা এবং পানি নিষ্কাশন সংকট এবং সেচ সুবিধা উন্নয়নের লক্ষ্যে ১৮ টি খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে খাল গুলো পুনঃ খননের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে খাল খনন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ খাল গুলো বছরের পর বছর পলি জমে নাব্যতা হারিয়েছে। অনেক খাল প্রায় বিলীন হওয়ার পথে। ফলে বর্ষা মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হয় এবং শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের পানির সংকটে পড়েন। এ অবস্থায় খাল গুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পুনঃ খননের উদ্যোগ নেয়া হয়েছে। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদেরকে বলেন" সালথা উপজেলায় ১৮ টি খাল খননের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। আমরা আশাবাদী, দ্রুত অনুমোদন পাওয়া যাবে এবং অচিরেই খনন কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, খালগুলো খনন করা হলে বৃষ্টির পানি দ্রুত নিস্কাশন হবে। জলবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষকদের মতে, খালগুলো পুনঃখনন হলে সেচ ব্যবস্থা সহজভাবে এবং কৃষি ব্যয় কমে আসবে। এতে ধান, পাট, শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদনে নতুন প্রগতি আসবে। একইসঙ্গে খাল পথে পানি প্রবাহ স্বাভাবিক হাওয়ায় বর্ষা মৌসুমে অনেক এলাকায় জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।
এলাকাবাসী বলেছেন, খাল পুনঃখনন শুধু পানি প্রবাহ নিশ্চিত করবে না, বরণ গ্রামীণ অর্থনৈতিক কেউ আরো গতিশীল করবে। তাই প্রকল্পটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
প্রস্তাবিত ১৮ টি খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে সালথার কৃষি, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..