আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক
Banner Advertisement

আবারও নজির স্থাপন করলেন মনোবতার ফেরিওয়ালা মেম্বার প্রার্থী রহিদুল ইসলাম (রহিদ)

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
গড়েয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রহিদুল ইসলাম রহিদ জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আবারও এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে, মানুষের কল্যাণে কাজ করতে সব সময় সরকারি বরাদ্দের অপেক্ষা করতে হয় না; প্রয়োজন আন্তরিকতা, সদিচ্ছা এবং জনসেবার মানসিকতা।

শনিবার (১৩জুন) সকালে  জানা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা পুরাতন গড়েয়া বাজারের উত্তর পার্শ্বে মুন্সিপাড়া ও সেন্টারগামী গুরুত্বপূর্ণ চৌরাস্তাটি বৃষ্টির সময় কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতো।
এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা বিবেচনা করে মোঃ রহিদুল ইসলাম রহিদ নিজস্ব অর্থায়নে এবং ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটিতে টুকরো ইট ফেলে সংস্কারের কাজ সম্পন্ন করেন। তাঁর এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি হওয়ার আগেই রহিদুল ইসলাম রহিদ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়নে একইভাবে কাজ করে যাবেন।
মোঃ রহিদুল ইসলাম রহিদ বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি একটি উন্নত, সুন্দর ও আধুনিক ২ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে চাই।”
এলাকাবাসীর মতে, জনসেবার প্রতি তাঁর আন্তরিকতা ও উন্নয়নমুখী উদ্যোগ ভবিষ্যতে এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইনশাআল্লাহ, সকলের দোয়া ও সমর্থনে গড়ে উঠুক একটি উন্নত, সুন্দর ও আধুনিক ২ নম্বর ওয়ার্ড।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement