আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধবদী মেহের পাড়ায় মেম্বার প্রার্থী বাছেদের বিরুদ্ধে অপপ্রচার; সংবাদ সম্মেলনে হত্যা হুমকির অভিযোগ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ সম্পাদক ইসমাঈল ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ,আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ হাপানিয়া ইউনিয়নে পুলিশ-জনতার যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, দুই ছিনতাইকারী গ্রেফতার পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ১৭ আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক যুবকের ৯০ দিনের কারাদণ্ড শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে আছেন সবুজ সরকার বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Banner Advertisement

কাপাসিয়ার জোবাইদা হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 80
ছবির ক্যাপশন : জোবাইদা হাসপাতাল

মোঃ সজিব, গাজীপুর
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জোবাইদা হাসপাতাল–এর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। এক রোগীর দাবি, অ্যানেসথেসিয়া দেওয়ার আশ্বাসে চিকিৎসা নিতে গেলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর অ্যানেসথেসিয়া ছাড়াই তার পায়ের নখ অপসারণ করা হয়, যা তাকে চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়।

ভুক্তভোগী মোঃ মামুন, গ্রামের বাড়ি গজারিয়া, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। তিনি জানান, গত সোমবার রাজাবাড়ী গরুর বাজারে দুর্ঘটনাবশত একটি গরুর পায়ের আঘাতে তার পায়ের নখ প্রায় ৫০ শতাংশ উঠে যায়। আঘাত গুরুতর হওয়ায় স্থানীয় কোনো ফার্মেসিতে চিকিৎসা না নিয়ে তিনি সরাসরি কাপাসিয়ার জোবাইদা হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার পায়ের অবস্থা দেখে জানান, ক্ষতিগ্রস্ত নখ সম্পূর্ণ অপসারণ করতে হবে। পরে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ওষুধ ব্যতীত ৪ হাজার ৭০০ টাকায় চিকিৎসা সম্পন্ন করার বিষয়ে সমঝোতা হয়। রোগীর দাবি, ওই সময় তাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেই নখ অপসারণ করা হবে।

তবে অভিযোগ রয়েছে, অপারেশন থিয়েটারে নেওয়ার পর কোনো কার্যকর অ্যানেসথেসিয়া প্রয়োগ না করেই দ্রুত তার নখ তুলে ফেলা হয়। এ সময় তীব্র ব্যথায় তিনি উঠে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন মিলে তাকে চেপে ধরে প্রক্রিয়াটি সম্পন্ন করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী মামুন বলেন,
“আমি বারবার বলেছি আমাকে অ্যানেসথেসিয়া দিয়ে কাজ করাতে। সেই বিশ্বাসেই রাজাবাড়ী থেকে কাপাসিয়া গিয়েছিলাম। কিন্তু অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা কোনো অ্যানেসথেসিয়া ছাড়াই আমার নখ তুলে ফেলে। আমি ব্যথায় উঠে যাওয়ার চেষ্টা করলে চারজন মিলে আমাকে চেপে ধরে কাজ শেষ করে। জীবনে এত কষ্ট কখনও পাইনি। এটা ছিল মৃত্যুযন্ত্রণা।”

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত টাকা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অবহেলার অভিযোগও বাড়ছে বলে দাবি তাদের।

এদিকে হাসপাতালটির মালিক বাবুল দাবি করেছেন, রোগীকে “লোকাল অ্যানেসথেসিয়া” দেওয়া হয়েছিল। চিকিৎসাবিজ্ঞানে লোকাল অ্যানেসথেসিয়া বলতে শরীরের নির্দিষ্ট অংশ সাময়িকভাবে অবশ করে চিকিৎসা দেওয়ার পদ্ধতিকে বোঝায়। তবে রোগীর অভিযোগ, তার ক্ষেত্রে কোনো কার্যকর অবশ করার ব্যবস্থা নেওয়া হয়নি এবং পুরো প্রক্রিয়াটি তিনি সম্পূর্ণ ব্যথা অনুভব করেই সহ্য করেছেন।

ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে জোবাইদা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement