নিজস্ব প্রতিনিধি,
আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও মেয়র পদপ্রার্থী চুন্নু ফকির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই এই উৎসবের প্রকৃত সার্থকতা নিহিত। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রীপুর পৌরসভা।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি। ত্যাগের এই মহান উৎসবে শ্রীপুর পৌরসভার প্রতিটি ঘরে ঘরে শান্তি ও সম্প্রীতির সুবাতাস বইতে থাকুক। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে—এটাই আমার প্রত্যাশা।
শুভেচ্ছা বার্তার পাশাপাশি চুন্নু ফকির শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শ্রীপুরের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।