Logo
প্রিন্টের তারিখ: 06 June 2026 | প্রকাশের তারিখ: Jun 5, 2026

সংবাদ শিরোনাম : রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে  মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার
মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী
রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামের মৃত হযরতের ছেলে মো: আনজু (২৭)।

 গতকাল ৩০ মে ২০২৬  তারিখ  সন্ধ্যা আনুমান সোয়া ৭ টার দিকে মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনজুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ১ হাজার ১শ ৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা 
প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF