সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
শনিবার (৬ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২০টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ১৬টি জর্দ্দা, ০৭ প্যাকেট পান মসলা, ১৭০টি চকলেট ও ১২৩৯ টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করে।
আইসিপির ক্যাম্পের বিজিবি সদস্যরা জানায়, আটককৃত মালামালের মূল্য ৭,৫২,১০০/-(সাত লক্ষ বায়ান্ন হাজার একশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।