নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আঃ মুনায়েম মুন্না কে সভাপতি এবং নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করায় শ্রীপুর পৌর- ও গাজীপুর জেলা যুব দলের পক্ষ থেকে সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন শ্রীপুর পৌর যুবদল।
শনিবার বিকাল ৪টায় মাওনা চৌরাস্তায় শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক সেলিম এর নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ফ্লাইওভারের নিচে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
শ্রীপুর পৌর যুবদলের আহবায়ক সদস্য রুবেল,
শ্রীপুর পৌর যুবদলের সদস্য সাদ্দাম হোসেন পাটোয়ারি,
রফিক মিয়া,শাওন,আলমগীর, শরিফ,আবদুল কাদির, মাওনা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মইজ উদ্দিন মোল্লা,বিল্লাল হোসেন
ছাএ নেতা সিহাব,
সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।