মোঃ আবিদ হাসান,ধামইরহাট (নওগাঁ)
পুলিশ সুপার, নওগাঁ-এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পত্নীতলা থানার পাটিচরা ইউনিয়নের কাশিপুর সবরিতলা গ্রামের কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ এমরান হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাশিপুর মধ্যপাড়া গ্রামের রহিম উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, আটককৃতের হেফাজত থেকে ১৪০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।