Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : মনোহরদীতে চালাকচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন দোকান পুড়ে ছাই

মনোহরদীতে চালাকচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন দোকান পুড়ে ছাই
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান ও দুটি সেলুনসহ মোট তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনটি দোকান আগুনে ভস্মীভূত হয়। দোকানগুলোর ভেতরে থাকা মালামালও সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের জীবিকার প্রধান অবলম্বন ছিল এসব দোকান।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF