Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা

নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা
মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদি।ধরে অবহেলা ও সংস্কারের অভাবে স্টেশনটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।

স্টেশনটির প্ল্যাটফর্মের ছাদের টিন ঝরঝরে হয়ে যাওয়ায় বৃষ্টির সময় পানি চুইয়ে পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের চলাচলে ঝুঁকি তৈরি করছে। সামান্য বৃষ্টিতেই প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা দ্রুত স্টেশনটির সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন কাজের দাবি জানিয়েছেন। তাদের মতে, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনটির অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান করা না হলে যাত্রীসেবা আরও ব্যাহত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF