Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ার  চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্প আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হয়।
ক্যাম্পটির উদ্বোধন করেন  মানবিক মিরাজ ফাউন্ডেশনের ব্যবস্থাপক পরিচালক মাহফুজ গাজী।

দিনব্যাপী এই কার্যক্রমে  এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ৩ শতাধীক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সকলকে এমন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF