Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : মসিকের নতুন বাজারে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মসিকের নতুন বাজারে ফুটপাত  দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর নতুন বাজার মোড়ে জনসাধারণের চলাচলে প্রতিব'ন্ধকতা সৃষ্টি করে ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও কার্যক্রমের বিরুদ্ধে উচ্ছেদ অভি'যান পরিচালনা করা হয়েছে।

আজ  ১০ জুন বুধবার  তারিখ বিকেল ৪টায় নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
 এ অভি'যানে ফুটপাত দখলমুক্ত করা  এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান  করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাকির হোসাইন।

এ ছাড়া অভিযান পরিচালনা কালীন সময়ে মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল উপস্থিত ছিলেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভি'যানে সার্বিক  সহযোগিতা করেন।

নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF