Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা সংবাদদাতা:
পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য পান যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের পরিকল্পনা করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার মহোদয় তাৎক্ষণিকভাবে তাঁর নির্দেশনায় একটি বিশেষ পুলিশ টিমকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে মোছা. সাহেরা বেগম (৫৫), স্বামী- মোবারক ফকির, সাং- শেখেরচক পাচানী মাঠ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহীতে  আটক করে।

এ সময় তার হেফাজত থেকে ২৫ (পঁচিশ) পুরিয়া হেরোইন, ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF