মোঃ ফরহাদ স্টাফ রিপোর্টার
শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের শান্তিরবাগ জামে মসজিদের উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে এক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাবেক ছাত্রনেতা, ঐতিহাসিক মন্ডল বাড়ির সন্তান, সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী দানবীর নাছিম মন্ডল।
অনুষ্ঠানে বক্তব্যকালে নাছিম মন্ডল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের ঐক্য ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র। তিনি মসজিদের উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি টিপু সুলতান।
এসময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের মুসল্লীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, নাছিম মন্ডল দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। শান্তিরবাগ মসজিদের উন্নয়নেও তার অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..