বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ সংবাদদাতা:
সবুজের পথে আগাই, প্লাস্টিক দূষন থামান! পরিবেশ বাঁচান, একবার ব্যবহার্য প্লাস্টিক ত্যাগ করুন। গাছ হোক আমাদের প্রতিরক্ষা, প্লাস্টিক হোক বিদায়, সবুজে ভরসা বাংলাদেশ থাকুক দূষনমূক্ত পরিবেশ, প্রকৃতিকে ভালবাসুন, গাছ লাগান একবার ব্যবহার্য ছাড়ুক! গাছ লাগান পৃথিবীকে ছাড়ুক, গাছ লাগান পৃথিবীকে বাসযোগ্য রাখুন।
এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে ১০টি ফলজ ও ঔষধী গাছ রোপন করা হয়। পরে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ১০টি ফলজ ও ঔষধী গান রোপন করা হয়। পরে মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি বৃক্ষ রোপন করা হয়েছে। এসময় উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক ইকবাল বাহার তালুকদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা প্রকল্প পরিচালক শাকিল আহমদ, অবসর নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী রোহেল মিয়া, সমাজ সেবক সেলিম মিয়া, অবসর প্রাপ্ত কর্মকর্তা মনির মিয়া, ইমামবাড়ি রাজরানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আজাদুর রহমান, নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, ডাক্তার নাজমুল হক চৌধুরী পলাশ, শেখ জামাল, হেসাইন মো: রোমন, রুহিনি বেগম, হাজেরা বেগম, সিয়াম আহমদ, ওসমান গনী, নিরেশ কর, ফিউচার ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কায়ছার আহমদ, জেনারেল কল্যাণ ট্রাসের সদস্য শাহ আশরাফ আলী, কামাল মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..