আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন : শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

এহসানুল হক কবির :-নিজেস্ব প্রতিনিধি,
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজবাড়ী শিশু-কিশোর অধিকার পরিষদ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ লিটন মাহমুদ, মোঃ জিহাদুর রহমান, শাহিনুর বেগম পপি, সঞ্জয় কুমার ভৌমিক, সুমন আহম্মেদ, মামুন খান ও আওয়াল বাউলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দ্রুত শাস্তি নিশ্চিত না হওয়ায় সমাজে এ ধরনের অপরাধ বাড়ছে। শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে মানববন্ধন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement