আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ১৭ আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক যুবকের ৯০ দিনের কারাদণ্ড শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে আছেন সবুজ সরকার বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে
Banner Advertisement

বিশ্ব রাজনীতিতেও আদর্শবান নেতা ছিলেন জিয়াউর রহমান : জয়নুল আবেদিন ফারুক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন :

গিয়াস রনি,নোয়াখালী সংবাদদাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, বিশ্ব রাজনীতিতেও একজন আদর্শবান নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন,আন্তর্জাতিক সম্পর্র ক্ষেত্রে জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা পালন করেন। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা বৃদ্ধি করেন।

শনিবার (৩০ মে) দুপুরে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। এর ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি পায়।

দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জিয়াউর রহমানের অবদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি, স্থানীয় সরকারব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জিয়াউর রহমান জনগণের অংশগ্রহণভিত্তিক উন্নয়ন মডেল প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ ও কর্ম তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে অতীতের নেতৃত্ব থেকে শিক্ষা নেওয়া জরুরি। সেই আলোচনায় জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অবদান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement