আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

কালিয়াকৈর চারটি সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 29
ছবির ক্যাপশন :

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে মৌচাক ইউনিয়ন পরিষদের আড়াবাড়ি এলাকায় রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান
তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম.ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। 

স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাজীপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কালিয়াকৈর উপজেলা ফুলবাড়ীয়া ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ দশমিক ৪৬০ কিলোমিটার। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে উপজেলার মৌচাক ইউনিয়নের এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস্ টু কাসিমপুর ইউনিয়ন বর্ডার ভায়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ দশমিক ১৬০ কিলোমিটার। সড়কটির চুক্তিমূল্য - ১ কোটি ৫৯ লাখ টাকা।

এছাড়া মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট-শৈলাখালী ভায়া কুশলনাথ সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ দশমিক ৫০০ কিলোমিটার। সড়কটির চুক্তিমূল্য হয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা।

ফুলবাড়ীয়া ইউনিয়নের আরএন্ডএইচ কে, এন বি পাড়া-বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ কিলোমিটার। সড়কটির চুক্তিমূল্য হয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা।

৪টি সড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার। এর সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement