আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 21
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— হলেন— মোঃ মানিক হোসেন (৪৩), মোঃ হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মোঃ আশরাফুল ইসলাম (৪৭), মোঃ মনোয়ার হোসেন (৪০) এবং মোঃ মোখলেছ (৪৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মোঃ জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মোঃ আজাহার আলী (৫৪) এবং মোঃ গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement