আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি মোল্লাহাটে জোরপূর্বক শালিস,মারধর ও ৪৫ হাজার টাকা জরিমানার অভিযোগ জামিনে মুক্তির পরও স্বস্তি নেই: কটিয়াদীতে ভাঙচুর,লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক ‎ উখিয়া থানা ডিসপেন্সারী হাসপাতালে চুরি ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ১৩ সৃজনশীলতার স্বাক্ষরে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছেন শাম্মী তুলতুল
Banner Advertisement

শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 11
ছবির ক্যাপশন :

এম.মুনসুরুল ইসলাম মাসুম শ্রীপুর,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের দমদমা এলাকায় পারুলী নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ত্যাগ, তাকওয়া ও মানবকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর অধ্যক্ষ জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রহলাদপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার খান এবং সাবেক ইউনিয়ন আমীর আলী হোসাইন পালোয়ান।
প্রহলাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. সোলায়মানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আলমগীর হোসেন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা ঈদুল আজহার তাৎপর্য, ইসলামী মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতাভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement