আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক
Banner Advertisement

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার যুবকের ২ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ, জেলা সংবাদদাতা নড়াইল: 
নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো. জিকু শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জিকু শেখ ওই গ্রামের সেলিম শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম গ্রামে অভিযান চালায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় জিকু শেখকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় কার্যকরের জন্য পরে তাকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, “ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। 

আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement