আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা
Banner Advertisement

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ,নড়াইল সংবাদদাতা:
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাইভেট পড়ে ভ্যানে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আজিবার রহমান (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরর পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লোহাগড়া উপজেলার একটি গ্রামের ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষে অভিযুক্ত ভ্যানচালক আজিবার রহমানের ভ্যানে বাড়ি ফিরছিল। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় অভিযুক্ত আজিবার তাকে শ্লীলতাহানি করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজিবর রহমান নামে এক ব্যক্তিকে আসামি করে লোহাগড়া থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়ের পর দ্রুততম সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে বলেন, এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement