আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক
Banner Advertisement

সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় অন্য বানরদের রাস্তা অবরোধ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

উসমান গনি  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার শতবর্ষী ও ঐতিহ্যবাহী বরমী বাজারের অন্যতম প্রধান আকর্ষণ বন্য বানর আজ চরম অস্তিত্ব সংকটে। দিন দিন সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল, তীব্র হচ্ছে খাদ্য সংকট। এরই মাঝে আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি বানরের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক আবেগঘন ও নজিরবিহীন পরিস্থিতি।
আজ বুধবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বরমী বাজারের প্রধান সড়কে দ্রুতগামী একটি অজ্ঞাত লরি গাড়ি  একটি বানরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় বানরটি প্রাণ হারায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ঠিক পরপরই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহযোদ্ধার এই অকাল মৃত্যুতে বরমী বাজারের একদল বানর ঘটনাস্থলে ছুটে আসে। মৃত বানরটিকে ঘিরে ধরে তারা চিৎকার করতে থাকে এবং একপর্যায়ে লাশের চারপাশে অবস্থান নিয়ে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কটি অবরোধ করে বসে।
প্রায় দশ মিনিট বানররা  রাস্তার মধ্যে অবস্থান নেন  বন্য প্রাণীর এই মানবিকতা ও প্রতিবাদী রূপ দেখে থমকে দাঁড়ান সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। মানুষের ভিড় বাড়লে এবং স্থানীয়দের সহায়তায় মৃত বানরটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়

স্থানীয় প্রবীণদের মতে, বরমী বাজারের ইতিহাসের সাথে মিশে আছে এই বানরদের অস্তিত্ব। একসময় এই এলাকায় হাজার হাজার বানরের অবাধ বিচরণ ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, গাছপালা কেটে ফেলা এবং প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংসের কারণে এই নিরীহ প্রাণীরা আজ বিপন্ন।
বাজারের ব্যবসায়ীরা জানান,
প্রাকৃতিকভাবে খাবার পাওয়ার কোনো উৎস এখন আর বাজারে অবশিষ্ট নেই। ক্ষুধার্ত বানরগুলো টিকে থাকার জন্য সম্পূর্ণ মানুষের দেওয়া খাবার বা দোকানপাটের ওপর নির্ভর করে।

বানরগুলো যখন এক ছাদ থেকে অন্য ছাদে বা রাস্তা পার হতে যায়, তখনই গাড়ির নিচে পড়ে বা বিদ্যুতায়িত হয়ে মারা যাচ্ছে। আজকের ঘটনাটি আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওরা শুধু পশুই নয়, ওদের মধ্যেও তীব্র ভালোবাসা আর ক্ষোভ আছে। বরমী বাজারের বানর রক্ষা করতে না পারলে এই অঞ্চলের একটা বড় ঐতিহ্য হারিয়ে যাবে।
প্রশাসনের নজরদারি ও স্থায়ী সমাধানের দাবি
পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি বা বেসরকারিভাবে যদি এই বানরদের জন্য প্রতিদিন নির্দিষ্ট কিছু খাবারের ব্যবস্থা করা হতো এবং বাজারে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকত, তবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রতি বরমী বাজারের এই ঐতিহ্যবাহী বন্যপ্রাণী রক্ষায় অবিলম্বে কার্যকরী পদক্ষেপ এবং একটি স্থায়ী অভয়ারণ্য বা নিরাপদ জোনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন শ্রীপুরবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement