আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ১৭ আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক যুবকের ৯০ দিনের কারাদণ্ড শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে আছেন সবুজ সরকার বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে
Banner Advertisement

বীরগঞ্জে আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন :

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর:  
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

রবিবার (৩১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের উদ্যোগে নির্মিত এবং নতুন আঙ্গিকে শিক্ষা কার্যক্রম চালুর অপেক্ষায় থাকা বিদ্যালয়টি ঘুরে দেখেন তিনি। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতদিন দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াতের কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল বলে স্থানীয়রা জানান।

পরিদর্শন শেষে সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম বলেন, “আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়টি চালু হলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।”

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, বিদ্যালয়টি চালু হলে ভোগডোমা আশ্রয়ণ প্রকল্প ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement