এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের রামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের ন্যায়বিচারের দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
শুক্রবারব (৫ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রামপুর গ্রামের মৃত মহেন্দ্রনাথ হাওলাদার এর ছেলে স্বপন কুমার হাওলাদার।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, মহিষকান্দি ও রামপুর মৌজায় অবস্থিত তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে বিরোধের মধ্যে রয়েছে। তার দাবি অনুযায়ী, জমির মূল মালিক ছিলেন তার দাদা জয়চন্দ্র হাওলাদার। সিএস রেকর্ডে মহিষকান্দি মৌজায় ৪ একর ৫১ শতক এবং রামপুর মৌজায় একই দাগে ৪ একর ৫১ শতক জমি জয়চন্দ্র হাওলাদারের নামে রেকর্ডভুক্ত ছিল।
তিনি আরও দাবি করেন, পরবর্তীতে এসএ ও আরএস রেকর্ডে ভুলবশত ওই জমি অন্য ব্যক্তিদের নামে রেকর্ড করা হয়। এসব জমি যোগেশ্বর গংদের নামে রেকর্ডভুক্ত দেখানো হয়েছে, যাদের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলায়।
স্বপন কুমার হাওলাদারের অভিযোগ, পরবর্তীতে যোগেশ্বর গংদের কাছ থেকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা করিম হাওলাদার তার চার মেয়ের নামে ওই জমির কিছু অংশ ক্রয় করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রায় ৬ একর জমির মধ্যে প্রায় ৪ একর জমি বর্তমানে তাদের দখলের বাইরে রয়েছে। তবে তার দাদা জয়চন্দ্র হাওলাদার জীবদ্দশায় ওই জমির কোনো অংশ বিক্রি করেননি বলে তিনি দাবি করেন। স্বপন আরো বলেন, করিম হাওলাদার এর মেয়েদের কাছ থেকে স্থানীয় একটি পক্ষ জমি ক্রয় করেছেন। তারা বিভিন্ন সময় হুমকি এবং ভয়ভীতি দিয়ে থাকেন। তবে তারা যেই দলিল থেকে জমি ক্রয় করেছেন, তল্লাশি দিয়ে সেই দলিলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..