শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলমকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়টির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমীকরণ ও আলোচনা চলছিল। অবশেষে সকল প্রতিবন্ধকতা ও অপশক্তির তৎপরতা ছিন্ন করে এক সময়ের ত্যাগী, পরিশ্রমি ও দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী ইঞ্জিনিয়ার শাহ আলমকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হলো।
ইঞ্জিনিয়ার শাহ আলম ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর-০৩ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব এস এম রফিকুল ইসলাম বাচ্চুর প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এলাকাবাসীর মতে, এমপি মহোদয়ের বিচক্ষণ দূরদৃষ্টি ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই একজন যোগ্য ও বিশ্বস্ত শিক্ষানুরাগীকে মূল্যায়িত করা সম্ভব হয়েছে, যা ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়কে একটি যোগ্য নেতৃত্ব উপহার দিল।
এদিকে এই কমিটিকে কেন্দ্র করে রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শাহানুর সরকারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানামুখী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তবে জনাব শাহানুর সরকার তার দাদা এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ইজ্জত আলী সরকারের নামে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের উন্নয়নের স্বার্থে সকল অপপ্রচার উপেক্ষা করে ধৈর্য ধারণ করেন। তিনি সংসদ সদস্য জনাব এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সিদ্ধান্তের ওপর অটল থেকে ইঞ্জিনিয়ার শাহ আলমের মতো একজন যোগ্য নেতৃত্বকে মূল্যায়িত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেন। এ জন্য স্থানীয় সুধী সমাজ ও রাজনৈতিক সহযোদ্ধারা জনাব শাহানুর সরকারের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর ইঞ্জিনিয়ার শাহ আলম তার সকল সিনিয়র রাজনৈতিক অভিভাবক এবং জুনিয়র সহযোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, যাদের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনে তিনি এই দায়িত্ব পেয়েছেন।
এলাকাবাসী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, গাজীপুর-০৩ আসনের সংসদ সদস্য জনাব এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলীর সুসমন্বয়ে ইঞ্জিনিয়ার শাহ আলমের হাত ধরে ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা ও শৃঙ্খলায় সুনামের শীর্ষ শিখরে পৌঁছে যাবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..