আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী প্রশিক্ষণ বাজেটকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের নেতৃত্বে মিছিল মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার,আটক ২ গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ দৈনিক অগ্রযাত্রার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি সালথায় অবৈধ মাঠি ও বালি উত্তোলনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ঝালকাঠি কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুর মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ
Banner Advertisement

মীরসরাইয়ে নুরুজ্জামান নামে এক বৃদ্ধকে অপহরণ করার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 32
ছবির ক্যাপশন :

বাচ্ছু পাটোয়ারী, মীরসরাই প্রতিনিধিঃ 
চট্টগ্রামের মীরসরাইয়ে নুরুজ্জামান নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বড়তাকিয়া বাজারের উদ্দেশ্যে বের হন নুরুজ্জামান। 

তিনি মীরসরাই উপজেলার নিজামপুর কলেজের পশ্চিম পাশে পরপরিয়া গ্রামের বাসিন্দা। 

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের পরদিন সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি ফোন আসে।

 পরিবারের দাবি, ওই ফোনে নুরুজ্জামান জানান, “আমাকে ওরা মেরে ফেলবে, তোমরা টাকা দিয়ে আমাকে নিয়ে যাও। আমার চোখ বাঁধা।

এ ঘটনায় প্রথমে মীরসরাই থানায় অভিযোগ এবং পরে সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর ৬২৩, তারিখ ১৪ জুন ২০২৬।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিপক্ষ শাহাদাত হোসেন ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ।

 তাদের দাবি, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধ থাকলেও অপহরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, অভিযোগ ও জিডি—দুটিই গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 কেউ অপহরণের শিকার হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

নুরুজ্জামানের সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে তার পরিবার ও।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement