আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ,আটক ২ পঞ্চগড়ে মাদকদ্রব্য অভিযানে আটক ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ উদ্বোধন: তথ্য প্রতিমন্ত্রী মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Banner Advertisement

নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

মাসুদ রানা বাবুল, নরসিংদী:
নরসিংদীতে টেকসই কৃষি উৎপাদন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 
 ১৯ জুন ২০২৬ খ্রি. (শুক্রবার) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের হল রুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইশতিয়াক আহমেদ এবং পলাশ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার। পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন,
​অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর ঘটাতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং কৃষকদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে টেকসই অর্থনৈতিক সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন অতিথিরা।
​উক্ত ‘পার্টনার কংগ্রেসে’ কৃষি অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা, মাঠকর্মী এবং বিপুল সংখ্যক আদর্শ কৃষক ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তারা আধুনিক কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement