আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ,আটক ২ পঞ্চগড়ে মাদকদ্রব্য অভিযানে আটক ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ উদ্বোধন: তথ্য প্রতিমন্ত্রী মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Banner Advertisement

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :

আসাদুজ্জামান, জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। এসময় মারাত্বক আহত হয়েছেন আরও একজন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
শুক্রবার সকালে এভার কেয়ার হাসপাতাল ঢাকায় চিকিৎসা অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাচা আনারুল ইসলাম। নিহত যুবক রুবেল ইসলাম বাড়ীর উপজেলার গোরকমন্ডল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। 
জানাযায়, ১৩ জুন বিকালে মোটরসাইকেলে যোগে রুবেল নামের এক যুবক
ফুলবাড়ী যাওয়ার পথেই পশ্চিম ফুলমতি এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশা ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। 
এতে মোটরসাইকেল আরোহী মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের দু'জনের অবস্থায় আশংকাজনক হওয়ায় দ্রুত নিকটবর্তী লালমনিরহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পরে ওইদিন রাতে রুবেলের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। অপর আহত মোটরসাইকেল আরোহী মনিন্দ্র চন্দ্র মন্ডলকে গুরুতর অবস্থায় রংপুরের ডক্টর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। মোটরসাইকেল আরোহী মনিন্দ্র চন্দ্র মন্ডল সুস্থ হয়ে উঠলেও রুবেল শুক্রবার সকালে মৃত্যু বরণ করেন।

গোরকমন্ডল এলাকার ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল নিহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কি বলবো বলার ভাষা নেই। নিহত যুবক আমার প্রতিবেশি। খুবই কষ্ট পেয়েছি। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement