আল আমিন খান,গফরগাঁও সংবাদদাতা:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুলেরঘাট বাজারে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি স্মৃতিচারণ, আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
সোমবার (০১ জুন ২০২৬) বাদ মাগরিব ১৫ নং টাংঙ্গাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিটি মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-১০ (পাগলা-গফরগাঁও) আসনের জননেতা আক্তারুজ্জামান বাচ্চু'র নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ শাহ আলম, সাবেক সম্মানিত সদস্য, পাগলা থানা বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালে আকরাম খান তসলিম, যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও উপজেলা যুবদল এবং সাবেক বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত টাঙ্গাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন সাবেক সম্মানিত সদস্য, পাগলা থানা বিএনপির মোঃ মাহবুল আলম বুলবুল, মোঃ আব্দুর রশিদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদির খান, সাবেক সাধারণ সম্পাদক, টাংঙ্গাব ইউনিয়ন বিএনপির মোঃ বজলুর রশিদ খান, সাবেক সহ-সভাপতি, গফরগাঁও উপজেলা যুবদলের মোঃ ইকবাল আলম, টাঙ্গাব ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বাদল ঢালী এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ হারুন অর রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক, ০৩ নং ওয়ার্ড বিএনপির মোঃ আজিজুল হক, পাগলা থানা যুবদলের মোঃ রমজান আলী ও মোঃ শাহ জামান, সাবেক সহ-সভাপতি, টা়ংঙ্গাব ইউনিয়ন যুবদলের মোঃ ফারুক খান, টাংঙ্গাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম পাপ্পু ও মোঃ হাদিউল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, টাংঙ্গাব ইউনিয়ন বিএনপির মোঃ আব্দুর রউফ খান, হাজী কামাল খান, সাবেক সাংগঠনিক সম্পাদক, টাংঙ্গাব ইউনিয়ন শ্রমিক দলের মোঃ কামরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক, টাংঙ্গাব ইউনিয়ন যুবদলের মোঃ রিটন মিয়া, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মাইনু মাস্টার, যুগ্ম আহ্বায়ক, ঢাকা কলেজ ছাত্রদলের রোবায়েত হোসেন এবং পাগলা থানা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মোঃ মাহীর আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ, জাতি, গণতন্ত্রের অগ্রযাত্রা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..