আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক
Banner Advertisement

শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন ‎

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 51
ছবির ক্যাপশন :

মোঃ সবুজ মিয়া, শ্রীপুর (গাজীপুর)
‎গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ মোঃ আনিছুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই প্রিয় ভাইয়ের মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তার ছোট বোন রাশিদা বেগম। একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ শ্রীপুরবাসী।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার (৭ জুন)  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
‎এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরপরই মানসিকভাবে ভেঙে পড়েন তার ছোট বোন রাশিদা বেগম। স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি; হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও পরপারে পাড়ি জমান।
‎সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দুই ভাই-বোনকে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়।
‎মরহুমের রাজনৈতিক সহকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আনিছুর রহমান কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন শ্রীপুরের উন্নয়নে নিবেদিত প্রাণ এক অভিভাবক। তার চলে যাওয়া স্থানীয় রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল। দুই ভাই-বোনের এমন মর্মান্তিক প্রস্থান এলাকার মানুষের মাঝে গভীর শোকের পরিবেশ সৃষ্টি করেছে। তারা মরহুমদ্বয়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement