আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক
Banner Advertisement

পঞ্চগড়ের মাসসেরা ওসি আশরাফুল

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 32
ছবির ক্যাপশন :

শাহিনুর রহমান,পঞ্চগড় সংবাদদাতা:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্য এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম মে-২০২৬ মাসে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে পঞ্চগড় সদর থানা জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করেছে। এ নিয়ে গত ছয় মাসে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো পঞ্চগড় সদর থানা।
সোমবার (৯ জুন) পঞ্চগড় জেলা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে এ পুরস্কার প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েলসহ জেলার পাঁচ থানার ওসি ও তদন্তকারী কর্মকর্তারা।
একই অনুষ্ঠানে পঞ্চগড় সদর থানার এসআই আসাদুজ্জামান জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই তপন কুমার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মে মাসে পঞ্চগড় সদর থানার বিভিন্ন অভিযানে ১১টি মাদক মামলায় ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইন জুয়ার বিরুদ্ধে ৩টি মামলায় ১০ জনকে গ্রেপ্তার এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া ৫৮ লিটার পেট্রল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
এ সময় চুরির মামলায় ২টি গরু ও ২টি ছাগল উদ্ধার করে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় ও অভিযোগের ভিত্তিতে মোট ১০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, দুটি ইজিবাইক, একটি ল্যাপটপ, ২টি পিকআপ, একটি ট্রাক ও ১৯টি গরু।
এছাড়া জিডি ও অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া ৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মে মাসে মোট ১১৩টি ওয়ারেন্ট তামিল করা হয়েছে, যার মধ্যে ১৯টি ছিল সাজা সংক্রান্ত।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং জনসাধারণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ওসি আশরাফুল ইসলাম ও পঞ্চগড় সদর থানাকে জেলার সেরা হিসেবে মূল্যায়ন করা হয়েছে

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement