আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা
Banner Advertisement

নরসিংদীর মনোহরদীতে,মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার 
বৃহস্পতিবার বিকালে খিদিরপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যাল
মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় কাজী নজরুল ইসলাম ফুটবল একাদশ ৩-১ গোলে কবি জসিম উদ্দিন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খিদিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফরিদ এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ও মনতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম বাকি। 

খেলার উদ্বোধন করেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী হোসেন মাস্টার।

খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মিজানুর রহমান মিজানের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান ভূঁইয়া, খিদিরপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
 খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। এ ধরনের আয়োজন মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement