আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকামুক্ত সমাজ বিনির্মাণে নরসিংদী জেলা মাদকবিরোধী আন্দোলনের নতুন কমিটি পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার ৩ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার মাধবদী থানা পুলিশের সফল অভিযান: ৪৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাছেদ গ্রেফতার শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ, এমদাদুল হক ও এস এম জহিরুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্ম 'সূচির শুভ উদ্বোধন
Banner Advertisement

বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

আশীষ বিশ্বাস,নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ী এলাকায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে মীরগঞ্জ ইউনিয়নের মুজিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কিবরিয়া ইসলাম পিয়েল (২৪)। তিনি পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে কিবরিয়া ইসলাম পিয়েলের সঙ্গে তার স্বজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কিবরিয়া ইসলাম পিয়েলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মাজেদুল ইসলাম (২০), পিতা: মোঃ তফর উদ্দিন; মোছাঃ মীম আক্তার (১৮), স্বামী: মোঃ মাজেদুল ইসলাম; এবং মোছাঃ তইবোন নেছা (৫০), স্বামী: মোঃ তফর উদ্দিন। তাদের সকলের বাড়ি পূর্ব শিমুলবাড়ী গ্রামে, থানা- জলঢাকা, জেলা- নীলফামারী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement