আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক
Banner Advertisement

চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ গোরকাটা এলাকায় চায়ের দোকানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক হোন্ডা মেকানিক গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে দক্ষিণ গোরকাটা এলাকার নিতাই বাবুর চা দোকানে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল (২২) উপজেলার কাদরা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন হোন্ডা মেকানিক। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চা পান করার সময় অর্জুনতলা এলাকার সবুজ (২৫) ও রাকিব (২৬)-এর সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের এক পর্যায়ে সাইফুলের পিঠে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। অপরদিকে রাকিব সামান্য আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ রেফার করেন। অপরদিকে রাকিব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যান।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় কোনো ধরনের উত্তেজনা নেই এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলার তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement