আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা
Banner Advertisement

সালথায় মাদক বিরোধী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

 মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গার দিয়া সুইচগেট সংলগ্ন বাজারে মাদকবিরোধী জনসচেতনা মূলক একটি সভা অনুষ্ঠিত হয়েছে,
আজ শনিবার (১৩জুন) বিকালে সালথা থানা প্রশাসনের আয়োজনে সোনাপুর ইউনিয়নের রাঙ্গাস দিয়া সুইচগেট বাজারে অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক ও রাঙ্গাসদিয়া গ্রামের মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, আরো উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন এর বিট পুলিশ অফিসার এসআই সুমন, সহকারী বিট অফিসার মিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মোঃ সাব্বির মাতুব্বর, উপস্থিত ছিলেন ফজলুল হক মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের সকল স্তরের মানুষ।

এ সময় সোনাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক বলেন, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, দাঙ্গা - কাইলা সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে এলাকার মানুষ মাদক ব্যবসায়ীদের তথ্যপ্রধান ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ বিষয়ে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানান। প্রশাসন তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। 
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, আমি রাঙ্গার দিয়া প্রতিটা মাঠ থেকে শুরু করে প্রতিটা ঘর পর্যন্ত চিনি আপনারা যদি নিজেরা নিজের থেকে সংশোধন না হন তাহলে আমি মাদককে কিভাবে নির্মূল করতে হয় আমার ভালো করে জানা আছে তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে ভালো হয়ে যান মাদক জুয়া দাঙ্গা কাইদা থেকে নিজেরা বের হয়ে আসুন এলাকার সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিন। তা না হলে কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে এই মাদকসহ সকল প্রকার অপরাধী নির্মূল করতে যা কিছু প্রয়োজন তার সবকিছু করতে বাধ্য হব। আমি বিশ্বাস করি আপনারা শান্তির প্রিয় মানুষ আমিও শান্তি চাই তাই আসুন সকলে মাদককে না বলি দাঙ্গা কাইজা সহ সকল প্রকার অপরাধীকে না বলে সুন্দর সুশীল সমাজ গড়ে তুলি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement