আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি মোল্লাহাটে জোরপূর্বক শালিস,মারধর ও ৪৫ হাজার টাকা জরিমানার অভিযোগ জামিনে মুক্তির পরও স্বস্তি নেই: কটিয়াদীতে ভাঙচুর,লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক ‎ উখিয়া থানা ডিসপেন্সারী হাসপাতালে চুরি ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ১৩ সৃজনশীলতার স্বাক্ষরে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছেন শাম্মী তুলতুল
Banner Advertisement

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 31
ছবির ক্যাপশন :

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। 
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে  নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ জুন ২০২৬ বুধবার , বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনার মাধ্যমে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি);  উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement