আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হলেন মাহবুব আলম আক্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 27
ছবির ক্যাপশন :

অষ্টগ্রাম, কিশোরগঞ্জ সংবাদদাতা:
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন অষ্টগ্রামের কৃতি সন্তান এড্ মাহবুব আলম আক্তার।
 এ দায়িত্ব পাওয়ার খবরে তার নিজ এলাকা কিশোরগঞ্জের অষ্টগ্রাম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি ব্যাপক প্রশংসায় ভাসছেন এবং শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জ্ঞাপন করছেন। 
বৃহস্পতিবার (৪ঠা জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদল-যুবদলের রাজনীতির সাথে ওতোপ্রোতভাবে সম্পৃক্ত থেকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একজন নিবেদিতপ্রাণ আদর্শিক সুপরিচিত রাজনৈতিক সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয় জড়িত থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসায় দমন পীড়নের শিকার হয়ে হামলা মামলা, জেল জুলুম, নির্যাতিত হয়েছেন। তথাপিও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। 

দলের নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক ও বলিষ্ঠ সম্পৃক্ততার জন্য তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন। তাছাড়া তিনি জনকল্যাণে নিজেকে বিসর্জন করে এলাকাবাসীর কাছে হয়েছেন নন্দিত নেতা সুপ্রিয় আক্তার ভাই। দলমত নির্বিশেষে সকলের অতি প্রিয় নেতায় পরিণত হয়েছে তিনি। সকলের শোকে দুঃখে হাত বাড়ালেই পাওয়া যায় তাকে । তার কাছ থেকে এহেন সেবা পেতে এলাকাবাসী বদ্ধপরিকর। 

মাহবুব আলম আক্তার নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement