আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ: কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার নরসিংদীতে রেস্টুরেন্টে গোপন কক্ষ বানিয়ে অসামাজিক কার্যকলাপ,শখের হাড়ি সিলগালা, জরিমানা
Banner Advertisement

‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ 
‎বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে খুব অচিরেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক (টুরিস্ট) ভিসা পুনরায় চালু হওয়ার বিষয়ে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
‎শুক্রবার সকালে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সহধর্মিণী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
‎সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন হাইকমিশনার দুই দেশের বিশাল জনসংখ্যাকে এক সুতায় বেঁধে আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার বার্তা দেন। দীনেশ ত্রিবেদী বলেন, “ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বিশ্বের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবে।”
‎১৬০ কোটি মানুষের যৌথ কল্যাণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষকেও আমি এই যাত্রার অংশ হিসেবে দেখছি। ১৬০ কোটি মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা একসঙ্গে তা অর্জনের চেষ্টা করব। যৌথভাবে সফল হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”
‎সীমান্ত নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জানান, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ-বিজিবি পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশইনসহ বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। এই আলোচনার সুদূরপ্রসারী ফল হিসেবে ভবিষ্যতে সীমান্ত এলাকায় উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।
‎উল্লেখ্য, ভারত সরকার গত এপ্রিল মাসে দেশটির সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিজের নিয়োগপত্র (লেটার অব ক্রেডেন্স) গ্রহণ করেন তিনি।
‎শুক্রবার সকালে বেনাপোল বন্দরে পৌঁছালে নতুন হাইকমিশনার ও তাঁর সহধর্মিণীকে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেনাপোল বন্দর ও ইমিগ্রেশনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সড়কপথে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement