আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ উদ্বোধন: তথ্য প্রতিমন্ত্রী মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও শহরে অভিযান চালিয়ে ৭লক্ষ ২৮ হাজার জাল নোট সহ ৭ সদস্য আটক প্রচন্ড গরমে লেবু পানি পান করুন ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
Banner Advertisement

৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দেশসেরার মুকুট এখন মৌলভীবাজারের মাথায়! জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ সারাদেশের সব প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়ার খুদে শিশু মাহিমা ইসলাম। গত (১৬ই জুন) ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের সেরা ৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নেয় সে।

মাহিমা কুলাউড়া উপজেলার করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণির উজ্জ্বল নক্ষত্র।

মাহিমার এই দেশসেরা হওয়ার পথটি ছিল এক অদম্য লড়াইয়ের গল্প। নিজের মেধার স্বাক্ষর রেখে সে প্রথমে ইউনিয়ন, এরপর উপজেলা, জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তবেই ঢাকার জাতীয় মঞ্চে পা রাখে। সেখানেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখে সে চ্যাম্পিয়ন ট্রফি নিজের করে নেয়।

প্রতিযোগিতা শেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাত মাহিমার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।

মাহিমার এই সাফল্যের পেছনে রয়েছে এক দারুণ পারিবারিক অনুপ্রেরণা। সে কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈমুল ইসলাম এবং করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হালেমা আক্তারের কন্যা।

উল্লেখ্য, মাহিমার মা হালেমা আক্তার নিজেই মৌলভীবাজার জেলার 'শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫' নির্বাচিত হয়েছিলেন। মায়ের পর এবার মেয়ের এই জাতীয় অর্জন প্রমাণ করল— মেধা আসলেই বংশগত!

মাহিমার এই ঐতিহাসিক বিজয়ের খবর এলাকায় পৌঁছানোর পর থেকেই পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে অভিনন্দনের জোয়ার।

স্থানীয় বিশিষ্টজনেরা বলছেন, মাহিমার এই অসাধারণ অর্জন কেবল তার বিদ্যালয়ের নয়, পুরো মৌলভীবাজার জেলার জন্য এক অনন্য দৃষ্টান্ত। এই সাফল্য কুলাউড়ার ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনা সহ-শিক্ষা কার্যক্রমে আরও বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে অন্যান্য শিশু ও বাচ্চাদেরকে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement