আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ, শুভ উদ্বোধন করলেন নওশাদ জমির ‎বেনাপোলের ৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ
Banner Advertisement

স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রী'কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ই জুন) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিতা রুদ্র পাল (৩৩) গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে বিরোধ চরম আকারে ধারণ করে। এ সময় পিন্টু রুদ্র পাল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত পিন্টু রুদ্র পাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া কার্যক্রম শুরু করে।

পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মনোমালিন্য চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
০১৭৪৫৯৩৯৪৪৮

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement