আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করে ছোট বোনের মৃত্যু ধামইরহাটে যাত্রা শুরু করছে এস.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার দুইজন শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩ বেড়ায় গভীর রাতে পুলিশের সাড়াশি অভিযান: ৮ জুয়াড়ি গ্রেফতার জনগণের কল্যাণ সাধন সরকারের মূল লক্ষ্য : মুখ্য সমন্বয়ক (এসডিজি) উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নতুন বিএনপির’ দাপটের অভিযোগ,হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ কুড়িগ্রামে কালজানি নদীর তীব্র ভাঙ্গনে ধলডাঙ্গার দুই পাড়ের মানুষ ,তিন দিনে নদী গর্ভে শতাধিক পরিবার যুবদলের আহ্বায়ক সেলিম নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল ঠাকুরগাঁওয়ে ২২০ বছরের পুরনো আম গাছ, ফল ধরে লাখ টাকার
Banner Advertisement

কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার দুইজন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :

মো: মুক্তাদির হোসেন,স্টাফ  রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ থানাধীন ব্রাক্ষণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড হতে একটি সিএনজি রিজার্ভ করে টঙ্গীর একটি কোম্পানীতে ৬ জুন সকালে চাকুরীর ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা দেয়। রাত সাড়ে নয়টায় সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাসে পৌছলে চালক অজ্ঞাত এক ব্যক্তিকে সিএনজিতে তুলে। এসময় শোভা প্রতিবাদ করলে অজ্ঞাতনামা ব্যক্তি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। পরে শোভার গায়ে থাকা প্রায় সোয়া দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ১৬ প্রো ম্যাক্স আইফোন ছিনিয়ে নিয়ে তাকে বাইপাস মোড়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। কালীগঞ্জ থানা পুলিশ ৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শোভাকে উদ্ধার করে।  
শোভাকে উদ্ধারের পরদিন পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে খোঁজ নিয়া পলাশ থানার ঘোড়াশাল আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সিএনজি চালক আরমান মিয়া (২৮) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সঙ্গী অজ্ঞাতনামা যাত্রীবেশে ছিনতাইকারীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানায়। পরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি (রেজি নং-গাজীপুর-থ-১২-০৮১১) আটক ও  শোভার ছিনতাইকৃত স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, তাৎক্ষনিক তৎপর হয়ে দ্রুত সময়ের মধ্যে ছিনতায়ের ঘটনায় জড়িত আসামী ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে সম্ভব হই। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement