আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি মোল্লাহাটে জোরপূর্বক শালিস,মারধর ও ৪৫ হাজার টাকা জরিমানার অভিযোগ জামিনে মুক্তির পরও স্বস্তি নেই: কটিয়াদীতে ভাঙচুর,লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক ‎ উখিয়া থানা ডিসপেন্সারী হাসপাতালে চুরি ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ১৩ সৃজনশীলতার স্বাক্ষরে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছেন শাম্মী তুলতুল
Banner Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম।

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন :

বনি আমিন(ভোলা)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বোরহানউদ্দিন ও দৌলতখানের ১১টি শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে  কুরবানির গোশত পৌঁছে দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম। ঈদের দিন এমপি পুত্র দৌলতখান-বোরহানউদ্দিনের তরুণ সমাজের পরিচিত মুখ ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশের তত্ত্বাবধানে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন।
‎‎জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ঈদের আনন্দ যাতে শহীদ পরিবারগুলোও ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই কুরবানির গোশতসহ বিভিন্ন উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা সবসময় থাকবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।”
‎ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশ বলেন, “শহীদ পরিবারের সদস্যরা যেন কখনো নিজেদের একা মনে না করেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
‎কুরবানির গোশত পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ নয়নের বাবা বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আজ ঈদের দিনে আমাদের খোঁজ নেওয়ায় খুব ভালো লাগছে। এমপি হাফিজ ইব্রাহিম ও ব্যারিস্টার আকাশ আমাদের যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না।”
‎এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement