আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ,আটক ২ পঞ্চগড়ে মাদকদ্রব্য অভিযানে আটক ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ উদ্বোধন: তথ্য প্রতিমন্ত্রী মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Banner Advertisement

ঠাকুরগাঁও শহরে অভিযান চালিয়ে ৭লক্ষ ২৮ হাজার জাল নোট সহ ৭ সদস্য আটক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
ঠাকুরগাঁও শহরের দুটি আবাসিক হোটেলে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে জাল নোট কারবারির একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের আটক করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুটি হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জাল নোট তৈরি ও বিপণনের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও এ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

পৌর শহরের চৌরাস্তা এলাকায় হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান।

আটককৃতরা হলেন, বরিশাল বাকেরগঞ্জ থানার আরিফ হোসেন (৪০), মাদারীপুর, শিবচর থানার এমরান হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকা মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮),ঢাকা কেরানীগঞ্জ থানার রুহুল আমিন(৫২), কুমিল্লা দেবীদ্বার থানার ইসমাইল হোসেন (৩২)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড় জেলার আটোয়ারি এলাকা থেকে একজনকে আটক করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য মতে ঠাকুরগাঁও জেলার পুলিশের সহায়তায় পৌর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের থেকে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তিদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে আরও কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement