আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ‎ চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ ১০ পাচারকারী আটক বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকামুক্ত সমাজ বিনির্মাণে নরসিংদী জেলা মাদকবিরোধী আন্দোলনের নতুন কমিটি পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার ৩ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার মাধবদী থানা পুলিশের সফল অভিযান: ৪৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাছেদ গ্রেফতার শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ, এমদাদুল হক ও এস এম জহিরুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্ম 'সূচির শুভ উদ্বোধন
Banner Advertisement

ধামইরহাটে ১০টি ওয়ারেন্টের পলাতক আসামি আরিফুল ইসলাম গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

মোঃ আবিদ হাসান,ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে ৫টি সিআর সাজা ও ৫টি নরমালসহ মোট ১০টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আরিফুল ইসলাম (৩৬)-কে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে থানার আওতাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম উপজেলার পোড়ানগর গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মিন্টু রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ৫টি সিআর সাজা ও ৫টি নরমাল ওয়ারেন্টসহ মোট ১০টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে ২৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement