আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি মোল্লাহাটে জোরপূর্বক শালিস,মারধর ও ৪৫ হাজার টাকা জরিমানার অভিযোগ জামিনে মুক্তির পরও স্বস্তি নেই: কটিয়াদীতে ভাঙচুর,লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক ‎ উখিয়া থানা ডিসপেন্সারী হাসপাতালে চুরি ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ১৩ সৃজনশীলতার স্বাক্ষরে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছেন শাম্মী তুলতুল
Banner Advertisement

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী সংবাদদাতা:
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের দাবিতে সকল জেলায় মানববন্ধন হয়েছে ।সকাল ১১ টার সময় রাজশাহীর আলুপট্টি মোড়ে , ইসলামী ব্যাংকের আলুপট্রি শাখার সামনে গ্রাহক ফোরাম এ আয়োজন করে। 
মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে অনলাইনে পরিচালনা পর্ষদ সভা করে এমডিকে পদত্যাগের নাটক তৈরি করা হয়েছে। ব্যাংক লুটপাটকারী ও স্বৈরাচারের অন্যতম সহযোগী মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

বক্তাদের দাবি, দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীতে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ গ্রাহকের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বিতর্কিত নিয়োগ সেই সংকট আরও বাড়াতে পারে।

‎বক্তারা আরও দাবি করেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবি জানান। সাইপ্রাসে এস, আলমের  ৮০০ শতকোটি টাকার  অবৈধ সম্পদ ঐ দেশের সরকার বাজেয়াপ্ত করে ।
এসময় ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সকলেই উপস্থিত ছিলেন। খুরশিদ  আলমের অপসারণ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে বক্তারা জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement