আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎খুলনার ১০ জেলায় ভোক্তার অভিযানে অর্ধ লক্ষ টাকা জরিমানা কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ‎বিজিবির অভিযানে বিভিন্ন পয়েন্টে ১০ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক ‎ মেয়াদ পূর্ণ হওয়ায় বেড়া প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মৌলভীবাজারে ১২০ পিস ইয়াবাসহ ডিবির জালে ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করে ছোট বোনের মৃত্যু ধামইরহাটে যাত্রা শুরু করছে এস.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার দুইজন শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩
Banner Advertisement

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

মো: মুক্তাদির হোসেন,স্টাফ  রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৭ জুন) সকালে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল-মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, কালীগঞ্জ পৌরসভা নগর উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা র‌্যালিতে অংশগ্রহণ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে বিশেষ নজর দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুমুক্ত কালীগঞ্জ পৌরসভা  গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement