আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে পারিবারিক কলহে হত্যাকাণ্ড:মূল হোতা রতনসহ গ্রেফতার ৬, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন নওগাঁয় পত্নীতলা ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক শ্রীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা বিল্লাল বেপারী ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আখাউড়ার আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছ অপসারণ করল প্রশাসন নবীগঞ্জে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে সদস্য সচিব শহিদুল্লাহ ইমরানের ফুলেল শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে নীলফামারী জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন সাপাহার সীমান্তে উত্তেজনা: বিএসএফের পুশইনের চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে ১৭ জনকে আটকে রেখেছে বিজিবি 191
Banner Advertisement

পাবুরিয়াচালা বনভূমি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ।

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন : পাবুরিয়াচালা বনভূমি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ।

প্রতিনিধি : মো: সজিব
গাজীপুরের শ্রীপুর উপজেলার পারুবরিয়াচালা এলাকায় বনভূমি দখল, গাছ কাটা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চান মিয়া @ চান নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীসহ কয়েকজন সরকারি পুটের উপকারভোগী হিসেবে জমি ভোগদখল করে আসছেন। অভিযোগে বলা হয়, একই এলাকার রেজাউল চালী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন। এছাড়াও রাতের আঁধারে সরকারি পুটের গাছ কেটে বিক্রি করার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগকারী দাবি করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর পোস্ট করেন। সেখানে তাদের মাদক ব্যবসায়ী ও নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়াও অভিযুক্ত ব্যক্তি সরকারি বনভূমির মাটি বিক্রি করে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগে বলা হয়েছে।
গত ১৫ মে সকালে পারুবরিয়াচালা এলাকায় এ বিষয়ে কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement